উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার শিমরাইল মাছের আড়তের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।অভিযানকালে মোঃ অনিক হোসেন (২৯), পিতা: মৃত আমান উল্লাহ, মাতা: শাহনাজ আক্তার নাঈমা, সাং- শিমরাইল (টেকপাড়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে তল্লাশি করে তার হেফাজতে থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।