উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন রাত ১১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পাইকপাড়া এলাকার ৮৬ নম্বর শাহসুজা রোডে অভিযান চালানো হয়।অভিযানকালে মো. নূরে আলম রবিন (৩৭), পিতা- সুরুজ্জামাল, সাং- ১৮ নম্বর মোবারক শাহ রোড, বাবুরাইল; মো. দোলন হোসেন (৪৭), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং- ৩২১ শাহসুজা রোড, পাইকপাড়া ছোট কবরস্থান; এবং ইমাম হোসেন হৃদয় (২৬), পিতা- মো. রতন, সাং- জল্লারপাড় মসজিদ গলি, হাজী মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া (ভাসমান)-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মোট ২০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত নূরে আলম রবিনের বিরুদ্ধে ৮টি, দোলন হোসেনের বিরুদ্ধে ১টি এবং ইমাম হোসেন হৃদয়ের বিরুদ্ধে ৬টি মামলা বিচারাধীন রয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।