উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী ||
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার জঙ্গলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।আজ (১৫ জুন ২০২৬ ইংরেজি) সংঘটিত এ দুর্ঘটনায় স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণ ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।