উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ধারালো কাঁচিসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে গ্রেপ্তারকৃতরা হলেন—১. মোঃ মনির হোসেন ওরফে ফাইটার মনির (৩৮), পিতা: মোঃ সাইদুর রহমান, মাতা: পারভীন বেগম, স্থায়ী ঠিকানা: সদরপাড়া, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুর; বর্তমান ঠিকানা: মাসদাইর (কান্দু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।২. মোঃ নাঈম (৩০), পিতা: মোঃ খাদেম আলী, সাং-মাসদাইর গুদারা ঘাট (পতেঙ্গার মোড়, মোতালেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।৩. মোঃ মাসুম (২৪), পিতা: মোঃ মঈনউদ্দিন, মাতা: মনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা: ১নং বাবুরাইল, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল থানা, জেলা-নারায়ণগঞ্জ; বর্তমান ঠিকানা: মাসদাইর গুদারা ঘাট (পতেঙ্গার মোড়, মোতালেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং একটি ধারালো কাঁচি উদ্ধার করা হয়। পরবর্তীতে পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া যায়।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।