উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বনাথ প্রতিনিধি , সিলেট ||
সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত মোশাহিদ ওরফে রাজু বিশ্বনাথ উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।রবিবার (১৪ জুন) দিবাগত রাতে সিলেট জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেলের তত্ত্বাবধানে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই রতন কুমার হালদার, এসআই স্বপন কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিশ্বনাথের ৪নং রামপাশা ইউনিয়নের নওধার গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ জানায়,আসামির বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই থানাসহ সিলেটের বিশ্বনাথ থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে হত্যা, ডাকাতি, চোরাই মালামাল,সরকারি কাজে হস্তক্ষেপ এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগ রয়েছে।পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে বিশ্বনাথ থানার হত্যা মামলাসহ ছাতক ও বিশ্বনাথ থানাসহ তিনটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।তিনি জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আজ রবিবার আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।