উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মিলন ফকিরের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ১২ জুন, ২০২৬, সকাল ৯.৩০ ঘটিকায় রসুলপুর এলাকা থেকে খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০,০০০ টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামী রাহাত মোল্লা (২৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।রাহাত মোল্লার পিতা হানিফ মোল্লা। সে কলাগাছিয়া থানার কালাগাছিয়া এলাকার বাসিন্দা এবং ফতুল্লা থানার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। গ্রেফতারের পর আসামীকে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। সাহসী ও দক্ষ এ পুলিশ কর্মকর্তার দায়িত্ববোধকে ফতুল্লার সাধারণ মানুষও অভিনন্দন জানিয়েছেন।