উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মো. শরীফ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি কড়ই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত শরীফ হোসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি জালকুড়ি নাইতারপাড়া এলাকার বাসিন্দা এবং ওমর আলীর ছেলে।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।