উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে মঙ্গলবার (৯ জুন ) সোনারগাঁও থানার একটি আভিযানিক দল উপজেলার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে এসআই সহিদুল ইসলাম ও এসআই পংকজ কুমার আচার্যের নেতৃত্বে মোঃ মাহফুজুল আলম (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কাঁচপুর উত্তর সেনপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ লালন মোল্লা এবং মাতা সুমি আক্তার।পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহফুজুল আলম সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।