উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ রাজু (৩৬)-কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৯ জুন ) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের চিটাগাং রোড এলাকার দিগন্ত বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ রাজু, পিতা- সিকিম আলী ওরফে জমিম, মাতা- রহিমা বেগম, সাং- মাদানীনগর (৩নং ওয়ার্ড), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। তিনি ২৩ আগস্ট ২০২৪ তারিখে বিস্ফোরক উপাদানাবলী আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দায়েরকৃত সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এফআইআর নং-১৯ মামলার এজাহারনামীয় আসামি।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।পুলিশের রেকর্ড ও সিডিএমএস (CDMS) তথ্য পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানায় মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং অবৈধ মাদকদ্রব্য কেনাবেচাসহ মোট ৬টি নিয়মিত মামলা রয়েছে।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।