উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্প্রতি কয়েকজন ব্যক্তির মধ্যে মতবিরোধ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জ্বল।প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে তিনি দ্রুত সমস্যার সমাধান করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বিচক্ষণতা ও নেতৃত্বে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাজের সচেতন মহল ও সাধারণ নাগরিকরাও তার এ উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের দায়িত্বশীল ও জনবান্ধব নেতার প্রয়োজন রয়েছে।স্থানীয়দের মতে, সাধারণ মানুষের কাছে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের গ্রহণযোগ্যতা ও আত্মবিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা তার জনসেবামূলক কর্মকাণ্ডেরই প্রতিফলন।