উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নদীভাঙন প্রতিরোধ কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।রবিবার (৭ জুন ২০২৬) বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় নদীভাঙন প্রতিরোধে চলমান জিও ব্যাগ ভরাট কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কাজের অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে ইউএনও আফরিন জাহান বেলকুচি ইউনিয়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখেন। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন এবং জনসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হেলাল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম আজমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয়রা নদীভাঙন প্রতিরোধে গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও টেকসই বাস্তবায়নের দাবি জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চলমান কার্যক্রম সম্পন্ন হলে নদীভাঙনের ঝুঁকি হ্রাস পাবে এবং এলাকার মানুষ উপকৃত হবে।