উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইন উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন ২০২৬ দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। রাত ৩টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল উত্তর শান্তিনগর এলাকায় মোঃ ইউসুফ আলীর দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ আবু ইউসুফ (২৯), পিতা-মৃত মোঃ সোলায়মান, মাতা-শামসুন নাহার, সাং-সৈয়দপাড়া শান্তিনগর, মধুঘর মসজিদ সংলগ্ন, ৮ নম্বর ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।একই রাতে রাত ১২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিতালী মার্কেট এলাকায় ভবন নম্বর-০১ এর দ্বিতীয় তলার দোকান নম্বর-১০৭৭-এ অভিযান চালিয়ে মোঃ মহিন উদ্দিন (৩৮), পিতা-মৃত মনু মিয়া, মাতা-খাদেজা বেগম @ খাজিদা বেগম, সাং-লক্ষীপুর বেপারীবাড়ী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমান সাং-মিতালী মার্কেট, ভবন নম্বর-০১, দোকান নম্বর-১০৭৭, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; মোঃ ইউসুফ @ সোহাগ (২৪), পিতা-কামাল হোসেন, মাতা-হাজেরা বেগম, সাং-পুংগাঁও মৌলভীবাড়ী, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-মিতালী মার্কেট, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং মোঃ শিহাব শেখ (২০), পিতা-শিপন শেখ, মাতা-নাসিমা বেগম, সাং-নরসংপুর, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান সাং-সাহেবপাড়া পঞ্চায়েত মোড় ১০ তলা ভবন সংলগ্ন জনৈক কাশেম মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।পরে রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল ৩ নম্বর গলি মসজিদ রোডের মজু মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সাইদুর রহমান আওলাদ (৫২), পিতা-মৃত আলাউদ্দিন, মাতা-মৃত সাফিয়া বেগম, স্থায়ী ঠিকানা-সাং-মুছারচর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান সাং-হিরাঝিল ৩ নম্বর গলি মসজিদের পাশে, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।