উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে গত ৬ জুন ২০২৬ তারিখে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১. জীবন (৩৪), পিতা- ইউসুফ আলী, মাতা- নুরুন্নাহার, সাং- কমদতলী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; যুবলীগ ক্যাডার, ৭নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ।২. মোঃ আলম, পিতা- আক্কাছ আলী, সাং- সুমিলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী।৩. মোঃ সোহেল (৪৪), পিতা- মোঃ রওশন আলী, সাং- সুমিলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী।৪. আয়নাল মিয়া (৪৫), পিতা- মৃত আঃ মান্নান, সাং- পূর্ব এনায়েতনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; যুগ্ম সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ।৫. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫), পিতা- জানে আলম, সাং- পূর্ব এনায়েতনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; যুবলীগ সদস্য, ৮নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।