উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৪ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন গাবতলী পশ্চিমপাড়া ইসলাম নগর গাজী ট্যাংকের উত্তর পাশের খোলা মাঠ সংলগ্ন পিতল চন্দ্র রায়বংশীর বাড়ির সামনে ফাঁকা জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) নয়ন চন্দ্র সরকার, এসআই (নিঃ) মনিরুল ইসলাম এবং এএসআই (নিঃ) মনির হোসাইনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুইজনকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সুমন (ওসমান) (১৯), পিতা: মোঃ ইসমাইল মোল্লা, মাতা: নিলুফা বেগম, সাং- গাবতলী পশ্চিমপাড়া, ফকিরপুর, এ/পি সাং- গাবতলী জেলেপাড়া (ইসলাম নগর), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ এবং মোঃ বাবু (ওসমান) (২৮), পিতা: মোঃ হযরত আলী, মাতা: রওশন আরা বেগম, সাং- ইন্দুরকানী পৌর সভারী জেলেপাড়া রোড, ওয়ার্ড নং-৬ (তেতলা শরীফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।তল্লাশিকালে মোঃ সুমন (ওসমান)-এর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি নীল পলিথিনে রক্ষিত ৪০ পিস এবং অপর একটি নীল পলিথিনে রক্ষিত ১০ পিসসহ মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।পুলিশের দাবি, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মাদক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।