উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।গত ২ জুন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ফতুল্লা মডেল থানার এএসআই মো. আব্দুল হামিদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন জুয়েল কসাই (৪৫), পিতা সিরাজ কসাই, দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড, ফতুল্লা এবং ডালিম (২৭), পিতা উলফত হোসেন, বর্তমানে দেওভোগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।অভিযানকালে তাদের হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭ দশমিক ০৫ গ্রাম। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকাভুক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফতুল্লা ও আশপাশের এলাকায় যুবসমাজের কাছে মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল।এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।