উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সৈয়দপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শাহিন (৪৩), পিতা-মোঃ আলী আকবর, মাতা-মোসাঃ হামিদা বেগম, স্থায়ী সাং-পুরাতন সৈয়দপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; মোঃ বিল্লাল হোসেন (৩৮), পিতা-মৃত সামাদ মিয়া, মাতা-জামিনা বেগম, স্থায়ী সাং-পুরাতন সৈয়দপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; মোঃ আমির হোসেন (৪১), পিতা-মৃত নূর হোসেন, মাতা-সুফিয়া বেগম, স্থায়ী সাং-পুরান সৈয়দপুর (মদন সরদারের বাড়ী), থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ এবং মোঃ সম্রাট (৪০), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-সমেলা বেগম, স্থায়ী সাং-মদনগঞ্জ লক্ষারচর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান সাং-সৈয়দপুর কড়ইতলা কামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শহীদুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রমজান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।