উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৩ মে) রাত ১০টা থেকে শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা হলোঃ ০১। মোঃ কামরুল হাসান (৩৫), পিতা- আব্দুল মালেক, সাং- বৈদ্যেরকান্দি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।০২। মোঃ আকরাম (২৫), পিতা- আতাউর রহমান, সাং- ভাগুরী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।০৩। মোঃ রফিকুল ইসলাম (৪১), পিতা- আব্দুল সামাদ, সাং- ললাটি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।০৪। পারভেজ (২৮), পিতা- ইসলাম, সাং- আন্ধিরপাড়, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।০৫। সোহাগ (৩২), পিতা- মোঃ জাকির, সাং- ললাটি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।০৬। রাসেল (৩৫), পিতা- গোলাম মোস্তফা, সাং- শুখেরটেক, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।০৭। সুমন (৩৫), পিতা- সেরাজ উদ্দিন, সাং- ললাটি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত শীর্ষ অপরাধী এবং একটি ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অপরাধের মামলা রয়েছে বলে দাবি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।