উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইজারাদারকৃত শহরের ১৮নং ওয়ার্ডের সৈয়দপুর কড়ইতলা এলাকায় আঃ খালেক মাদবরের খালি জায়গায় স্থাপিত অস্থায়ী কুরবানির পশুর হাটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৩ মে) বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে হাটটির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে হাট সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।হাটের ইজারাদার রাফি উদ্দিন রিয়াদ জানান, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হাটে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জাল নোট শনাক্তকরণ ব্যবস্থা এবং আধুনিক পদ্ধতিতে হাসিল আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে।তিনি আরও জানান, হাটে আগত পশুর জন্য সার্বক্ষণিক পশু চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারি ও গরু ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে পশু আনতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।হাট পরিচালনার দায়িত্বে রয়েছেন জাহাঙ্গীর বেপারী, আল আরিফ, জাকির হোসেন, কাউসার আহমেদ রুবেল ও শাহীন মাদবর। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন স্বপন, আরমান সোহেল ও শাহীন রানা।দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।