উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ মে ) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন নয়াবাড়ী এলাকার অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেডের মূল ফটকের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) আসাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।এ সময় মোঃ তানভীর ইসলাম ওরফে পায়েল (৩২), পিতা– আলী আরশাদ, মাতা– শরিফা আক্তার, সাং– নানাখী, থানা– সোনারগাঁও, জেলা– নারায়ণগঞ্জকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা কাগজের তৈরি একটি শপিং ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস হালকা লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।