উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক , ঢাকা ||
রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার রাতে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এ তথ্য জানিয়েছেন।গ্রেফতারকৃতরা হলো মোছাম্মত তাহমিনা আক্তার মিনা (৩২), মো. হেলাল উদ্দিন ওরফে আলাউদ্দিন (৩২) ও মো. সদর উদ্দিন ওরফে শওকত আলী (৬৫)।এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি পুরাতন লোহার কড়াই জব্দ করা হয়। গ্রেফতারকৃদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।