উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বিশেষ অভিযানে চারজন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ও মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই মোঃ ইকরাম উজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১। ডাকাত সর্দার মোঃ রুবেল (৩২), পিতা- মোঃ হানিফা, সাং-রতনপুর, ইউপি-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।২। ডাকাত মোঃ উজ্জ্বল (৩৫), পিতা- মৃত আফসার, সাং-হাবিবপুর, ইউপি-মোগড়াপাড়া, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।৩। ডাকাত সর্দার আল আমিন (৩২), পিতা- আক্কুল আলী, সাং-পিরোজপুর, ইউপি-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।৪। ডাকাত ইলিয়াছ বাবু (২৬), পিতা- আক্তার হোসেন, সাং-পিরোজপুর, ইউপি-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় খুন, ডাকাতি, মাদক, নারী ও শিশু অপহরণসহ একাধিক মামলা রয়েছে।সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।