উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মে) রাত ৮টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন জনৈক মোঃ রিপন (৪০) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।অভিযানে আসামি মোঃ সোহাগ (২৫), পিতা—মৃত আব্দুল হালিম, সাং—চৈতনকান্দা পশ্চিমপাড়া, থানা—আড়াইহাজার, জেলা—নারায়ণগঞ্জ (ভাসমান) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।