উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ডাকাত দলের নামে ‘রক্তমাখা উড়ো চিঠি’ ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।শাহজাদপুর থানাধীন গাড়াদহ ইউনিয়নের অন্তর্গত টেকুয়াপাড়া গ্রামে তিনি এ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।পুলিশ সুপার জানান, ঘটনাটিকে জেলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে।জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের নির্দেশে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, রাত্রীকালীন টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শাহজাদপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে— কোনো ধরনের গুজব বা সন্দেহজনক তথ্য পেলে তা দ্রুত নিকটস্থ থানা অথবা পুলিশ কন্ট্রোল রুম, সিরাজগঞ্জে জানানোর জন্য।