উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা ব্যুরো ||
চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ শনিবার রাতে চাঁদপুর ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দেড় ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, মমিনুল হক ও রাশেদা বেগম হীরাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী স্থানীয় পর্য়ায়ে দলের অবস্থা নিয়ে নেতাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।এদিকে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।