উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) হারুনুর রশিদের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধারসহ একজন আসামিকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন টেকনোয়াদ্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রূপগঞ্জ থানার এফআইআর নং-৩৪, তারিখ-১৪ মে ২০২৬, ধারা-৩৭৯, দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে আসামি মোঃ মাসুদ মিয়া (৩০), পিতা-মোঃ ওয়ারিশ মিয়া, মাতা-মর্জিনা আক্তার, সাং-পাতিরা পশ্চিমপাড়া, থানা-খিলক্ষেত, ঢাকা কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি চোরাইকৃত বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-ল-১৫-১১১৮, ইঞ্জিন নম্বর- জেএনজিবিআরকে-৬৩৭১২, চেসিস নম্বর-এমডি২ডিএসজেএনজেডজেডআরসিকে-২৫২৪৩, সিসি-১৩৫ এবং রং- কালো ও নীল।উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।