উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি ||
রকিবুল ইসলাম : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুমে সরকারি ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৩ মে) সকালে খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার আর/এস খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, ওসি এলএসডি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী এবং সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে খাদ্য মজুত ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করা হচ্ছে।উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর কৃষকদের কাছ থেকে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ পদ্ধতিতে লটারির মাধ্যমে ধান ও চাল সংগ্রহ করা হবে।সরকার এ মৌসুমে উল্লাপাড়া থেকে ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ২৮ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৩৭৭ মেট্রিক টন চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৩০ মেট্রিক টন গম সংগ্রহ করবে।