উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপার “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” অর্জন করেছেন। “পুলিশ সপ্তাহ-২০২৬” উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামান।গতকাল মঙ্গলবার (১২ মে) ঢাকার রাজারবাগ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাদের বুকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” পরিয়ে দেন।উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের প্রায় দুই লক্ষ বিশ হাজার সদস্যের মধ্যে এবার মাত্র ৩৪১ জন সদস্য এই মর্যাদাপূর্ণ আইজিপি ব্যাজ অর্জন করেছেন। নারায়ণগঞ্জ জেলার এই দুই কর্মকর্তার অর্জনে জেলা পুলিশসহ স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।