উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়া এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল গত ১২/০৫/২০২৬ খ্রিঃ রাত অনুমান ২২:২৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীণ কাঁচপুর ইউনিয়নের অন্তর্গত মঞ্জিলখোলা সাকিনস্থ মঞ্জিলখোলা মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ সাকিব (২১), পিতা- আবু মিয়া, মাতা- শাহিনুর, সাং আন্দারমানিক, (মদনপুর), থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।২. আমির হামজা টেম্পা (২৫), পিতা- খোরশেদ, মাতা- কলি বেগম, সাং কাঁচপুর, খালপাড়, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ (ভাসমান)।৩. মোঃ আমির হোসেন বাবু (২৪), পিতা- মৃতঃ কিতাব আলী, মাতা- মৃতঃ হোসনে আরা বেগম, সাং কাঁচপুর, দক্ষিণপাড়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ (ভাসমান)।৪. মোঃ মুন্না (২৭), পিতা- মৃতঃ কিতাব আলী, মাতা- মৃতঃ হোসনে আরা বেগম, সাং কাঁচপুর, দক্ষিণপাড়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ (ভাসমান)।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের নিকট থেকে মোট (৭০+২০+১০+১০)= ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।