উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৬১৫ জন।আজ বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৬৪ জন।১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ১৮২ জন।