উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।গত ১১ মে রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ এলাকার রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ মুরাদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি গোদনাইল ২নং ঢাকেশ্বরী (চেয়ারম্যান অফিস) এলাকার বাসিন্দা।এ সময় তার হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও ১টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।