উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানটি পরিচালিত হয় বন্দর থানাধীন বন্দর বাসস্ট্যান্ড রেললাইন সড়কের মদনগঞ্জ টু মদনপুর এলাকায়। অভিযানে এসআই (নিঃ) আরিফ তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।অভিযান চলাকালে ১। শফিকুল ইসলাম (২৬), পিতা- আশরাফ আলী, মাতা- রীনা বেগম, গ্রাম- ভদ্রাসন (তাতীপাড়া), থানা- শিবচর, জেলা- মাদারীপুর, বর্তমানে (রূপালী আবাসিক এলাকা), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ—এর দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।