উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি ||
রকিবুল ইসলাম : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শনিবার (৯ মে) সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।রবিবার (১০ মে) সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় হরিণচড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত নারীর বয়স ৫২ বছর। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব।র্যাব আরও জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।