উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৭ পুড়িয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে জিমখানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার অফিসার ও ফোর্স অংশ নেন।অভিযান চলাকালে নিউ জিমখানা বস্তি/কলোনী এলাকা থেকে হাসিনা বেগম (৫৬) ও মোঃ মৃদুল (১৯) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২ পুড়িয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া পৃথক অভিযানে আমলাপাড়া এলাকার মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩১) কে গ্রেফতার করে তার কাছ থেকে আরও ৫৫ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।