উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারজিদ আহমেদ অপু, বিশেষ প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভার মোল্লাপাড়া এলাকার মেধাবী সন্তান এলহামুল কাদির অন্তু।সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদিত এই কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়। এতে নতুন করে বেশ কয়েকজনকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, এলহামুল কাদির অন্তু দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত এবং বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।তার এ মনোনয়নে নিজ এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন।