উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।জানা যায়, জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিববুল্লাহ এর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়া’র নেতৃত্বে একটি আভিযানিক দল গত ০৫ মে তারিখ বিকাল ২১:১০ ঘটিকায় সোনারগাঁও থানাধীন উত্তর পিরোজপুর এলাকার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠে অভিযান পরিচালনা করে।অভিযানকালে গ্রেফতার করা হয়—১। মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫), পিতা-মোঃ আজহারুল ইসলাম, মাতা-মোসাঃ শাহানাজ বেগম, সাং-হাবিবপুর (চর মিনিখালী), পোঃ-বড়নগর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।২। মোঃ সেলিম (৪২), পিতা-মৃত আঃ মতিন, মাতা-মোসাঃ মোর্শেদা বেগম, সাং-টানবলাখী, পোঃ-হোসেনদী, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ।এসময় তাদের কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস এবং আরেকটি সাদা পলিথিনে মোড়ানো ১০ পিসসহ মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ৩ গ্রাম) জব্দ করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০ (ক) ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।