উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ বাঁশমুল নূর মসজিদ এলাকায় একটি বাড়িতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটির বিভিন্ন কক্ষ তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণ মাদক জব্দ করেন। একই সঙ্গে উদ্ধার করা হয় কয়েকটি দেশীয় অস্ত্র এবং নগদ ১০ লাখ টাকারও বেশি। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে তারা জানিয়েছেন।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।