উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।গত সোমবার (০৪ মে) দিবাগত রাত আনুমানিক ০৩:১০ মিনিটে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়া’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সোনারগাঁও থানাধীন দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী মূল সড়ক থেকে এক ডাকাতকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম: মোঃ শফিকুল ইসলাম (৩৪),পিতা: মৃত জহর আলী, কান্দিগাও, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর, বর্তমান ঠিকানা: কামাল ঠিকাদারের বাসার ভাড়াটিয়া, হাতকোপা, সোনারগাঁও, নারায়ণগঞ্জঅভিযান চলাকালে তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা অনুযায়ী তা জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।