উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রামু প্রতিনিধি , কক্সবাজার ||
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর বড় ধলিরছড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছে রামু থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গোলাবারুদ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন