উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গত ৩ মে ২০২৬ তারিখে থানা এলাকায় চালানো অভিযানে পরোয়ানাভুক্ত আসামিদের পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।