উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো: মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (৪ মে ) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানাধীন সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে মমিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সোনাপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত সিদ্দিক মিয়া এবং মাতা মৃত সালমা বেগম। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।