উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মিলন ফকিরের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ফতুল্লা থানাধীন পিলকুনী ৫ম তলা প্রাইমারী স্কুল সংলগ্ন মনি ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ নিরব (২৪), পিতা: মোঃ জনি, মাতা: লুনা বেগম, স্থায়ী ঠিকানা: পিলকুনী, প্রাইমারী স্কুল সংলগ্ন, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ। ২। মোঃ নাহিদ হোসেন (২১), পিতা: মোঃ সাইদুল, মাতা: মোসাঃ লাভলী খাতুন, বর্তমান ঠিকানা: দাপা ইদ্রাকপুর, রফিকের বাড়ীর ভাড়াটিয়া, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; স্থায়ী ঠিকানা: লক্ষীপুর, থানা: বেলকুচি, জেলা: সিরাজগঞ্জ। তাদের হেফাজত থেকে ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।