উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কাঞ্চন বাড়ৈই পাড়া এলাকায় ২০২২ সালের বহুল আলোচিত সিরিজ ডাকাতির ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। ঘটনার দীর্ঘ চার বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা এই মামলায় সঙ্ঘবদ্ধ ডাকাত দলের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে।পিবিআই সূত্র জানায়, ২০২২ সালের ১৯ এপ্রিল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফারুক হাসান, খাইরুল বাশার ও তমিজ উদ্দিনের বাসগৃহে সংঘটিত হয় এই ডাকাতির ঘটনা। দীর্ঘ তদন্তের পর সাম্প্রতিক অভিযানে জড়িত এক সদস্যকে আটক করা সম্ভব হয়।গ্রেফতারকৃত আসামী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছে পিবিআই।এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।পিবিআই আশা করছে, এই গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্ত আরও এগিয়ে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ চিত্র উদঘাটন করা সম্ভব হবে।