উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের করা মাদক মামলার পলাতক আসামি মোর্শেদা আক্তার (৩৪) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মামলা সূত্রে জানা যায়, মামলা নম্বর-৬২, তারিখ ২১ এপ্রিল ২০২৬, যা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় দায়ের করা হয়। মামলাটিতে ৩২০০ পিস ইয়াবা জব্দের অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃত মোর্শেদা আক্তারের পিতা মোবারক হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্গত মধ্য নরসিংহপুর এলাকার শামসুল আলমের মোড়, আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে অবস্থিত একটি বাড়ির দ্বিতীয় তলার বাম পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।আইনশৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।