উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক , ঢাকা ||
নৌ পুলিশ, বাংলাদেশের নবনিযুক্ত অতিরিক্ত আইজিপি মোঃ রেজাউল করিম আজ (৩০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি নৌ পুলিশের সর্বোচ্চ নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে অধিষ্ঠিত হলেন।দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি পুলিশ টেলিকম, ঢাকায় ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) পদে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।মোঃ রেজাউল করিম ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (ডেভেলপমেন্ট), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (অ্যাডমিন)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।আজ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান নৌ পুলিশের ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মোঃ মিজানুর রহমান, পিপিএম-বার। এসময় নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজিবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নবনিযুক্ত অতিরিক্ত আইজিপির নেতৃত্বে নৌ পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।