উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলা শাখা জাতীয়তাবাদী মোটর চালক দলের ২০২৬ সালের জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটিতে মোঃ নয়ন তালুকদারকে আহ্বায়ক এবং সদস্য সচিব আল মামুন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটিতে একাধিক যুগ্ম আহ্বায়ক ও গুরুত্বপূর্ণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোঃ বাবুল আহমেদ, মোঃ মিলন ঢালী, মোঃ হাসান, মোঃ জনি, মোঃ মুন্না, মোঃ কামরুজ্জামান, মোঃ হাজী সানোয়ার, মোঃ শাহাদাত শেখ, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।এছাড়াও মোঃ আল মামুনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি সিনিয়র সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিবসহ অন্যান্য পদেও একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করা, চালক শ্রমিকদের অধিকার রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।