উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও নগদবিহীন জরিমানা আদায় নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। রবিবার (২৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে “ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থায় পস (POS) মেশিন এবং বাংলা কিউআর (Bangla QR) বিষয়ক প্রশিক্ষণ” শীর্ষক দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা এবং প্রশিক্ষণার্থীরা অংশ নেন।প্রশিক্ষণে ট্রাফিক বিভাগের সদস্যদের পস মেশিন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ের পদ্ধতি শেখানো হয়। পাশাপাশি বাংলা কিউআর কোডের মাধ্যমে নগদবিহীন লেনদেন এবং ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম পরিচালনার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।পুলিশ সূত্র জানায়, এ উদ্যোগের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি, দুর্নীতি কমানো এবং জনসেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হবে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।