উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারজিদ আহমেদ অপু, সাভার ||
ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় মাদকবিরোধী প্রচারণা জোরদার করেছেন স্থানীয় নেতা, ব্যবসায়ী ও সমাজসেবী হারুন অর রশিদ মন্ডল। তিনি জানান, ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশনা অনুযায়ী এলাকায় মাদক প্রতিরোধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হচ্ছে।শনিবার সকালে বাইপাইলের মন্ডলবাড়ি ও আশপাশের এলাকায় হ্যান্ড মাইক্রোফোনে প্রচারণা চালিয়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হারুন মন্ডল। এ সময় এলাকাবাসীর একটি অংশ তার সঙ্গে অংশ নেয়।প্রচারণাকালে হারুন অর রশিদ মন্ডল বলেন, মাদক বেচাকেনা ও সেবনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশে আমরা এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, মাদককে না বলতে হবে।”তিনি আরও বলেন, এলাকার তরুণ সমাজকে রক্ষা করতে হলে এখনই সম্মিলিত উদ্যোগ জরুরি এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধই হতে পারে কার্যকর সমাধান।স্থানীয়দের অভিযোগ, বাইপাইলের আমবাগান এলাকায় পারভীন নামে এক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে গাঁজা, ইয়াবা ও হেরোইন সরবরাহের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার তাকে আটক করলেও পরে তিনি মুক্ত হয়ে পুনরায় একই কার্যক্রমে জড়িয়ে পড়েন।এ বিষয়ে পারভীনের বক্তব্য জানা যায়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসীর একটি অংশ মনে করেন, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার ও ধারাবাহিক না হলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তাদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং স্থানীয়ভাবে সম্মিলিত উদ্যোগই মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।