উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ অনলাইনে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। একই সঙ্গে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ জাকিয়া (৩১) গত ১২ এপ্রিল ফেসবুকভিত্তিক একটি অনলাইন শপ “Colour Brand BD” থেকে পোশাক অর্ডার করে ৫১ হাজার ৬৩০ টাকা প্রতারণার শিকার হন। এ ঘটনায় তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে বন্দর থানার এসআই মোঃ আল আমিন, এএসআই রফিকুল ইসলাম ও এএসআই ওয়ালী উল্লাহর নেতৃত্বে একটি অভিযানিক দল ২৪ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাসার ফ্ল্যাট থেকে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), মোঃ মিজান (২০), মোঃ বাইজিদ বিশ্বাস (১৯) এবং মোঃ জুয়েল শেখ (২১)। তারা সবাই রাজবাড়ী জেলার কালুখালী থানার বাসিন্দা।পুলিশ জানায়, তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ২১টি সিমকার্ড এবং প্রতারিত ৫১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ কর্মকর্তারা জানান, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।