উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় মাঠ পর্যায়ের তৃতীয় দিনের কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বুধবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ইন্সপেকশন-২) নিশাত অ্যাঞ্জেলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।পরীক্ষায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ে ছেলেদের জন্য ১৬০০ মিটার দৌড় এবং মেয়েদের জন্য ১০০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এছাড়া ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ অন্যান্য শারীরিক দক্ষতা পরীক্ষাও নেওয়া হয়। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এদিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৯ মে ২০২৬ অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।