উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এক পলাতক আসামিকে উদ্ধার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।জানা যায়, ফতুল্লা মডেল থানার এএসআই আঃ হামিদ সঙ্গীয় ফোর্সসহ থানাধীন নরসিংহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সামসুল আলমের মোড় সংলগ্ন আলীয়া মাদ্রাসার পূর্ব পাশে অবস্থিত মোঃ জৈনক নাসির প্রধানের বাড়ির দ্বিতীয় তলার বাম পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।অভিযানে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া কক্ষ থেকে পলাতক আসামি মোর্শদা আক্তার (৩৪), পিতা—মোবারক হোসেন, সাং—শান্তিনগর, আলীপাড়া, থানা—ফতুল্লা, জেলা—নারায়ণগঞ্জকে উদ্ধার করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।